বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) পশ্চিম তীরের বেইতা গ্রামে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, বার্তা সংস্থা এএফপি।

এএফপি জানায়, অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ কার্যক্রমের বিরুদ্ধে পশ্চিম তীরের বেইতায় নিয়মিতভাবে বিক্ষোভ করে আসছেন ফিলিস্তিনিরা।

এ সময় শতশত ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের দিকে জ্বলন্ত টায়ার ও পাথর ছুড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে গুলি ছোড়েন সেনারা। এতে জামিল আবু সালিহ নামের ওই ব্যক্তির মাথায় গুলি লাগে। পরে নাবলুস শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com