বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

মার্কিন অস্ত্র ধ্বংসের নির্দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে কম্বোডিয়ার বিশেষ ঘনিষ্ঠতা এবং মানবাধিকার লংঘনের অভিযোগে গত বুধবার দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা আরোপের পর পরই নিজ দেশের সামরিক বাহিনীকে এমন নির্দেশ দেন তিনি।

সংবাদমাধ্যম সিএনএ এক পতিবেদনে জানাচ্ছে, চীনের সঙ্গে কম্বোডিয়ার বিশেষ ঘনিষ্ঠতার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

ফেসবুকে দেওয়া এক পোস্টে হুন সেন বলেন, সামরিক বাহিনীর সব ইউনিটকে আমি নির্দেশ দিয়েছি যে, কম্বোডিয়ার হাতে এই মুহুর্তে যত অস্ত্র ও সামরিক আইটেম আছে তা পর্যালোচনা করতে হবে।

তিনি আরও বলেন, এরমধ্যে দেশে যদি মার্কিন নির্মিত কোনও অস্ত্র থাকে তবে তা গুদামজাত অথবা ধ্বংস করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com