বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বে যাতে আবার শীতল যুদ্ধ ফিরে আসতে না পারে সেজন্য তার দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তজনা কমাতে সাহায্য করতে চায়। তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান।

ইমরান খান বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব আরেকটি শীতল যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন বলয় গড়ে উঠছে। তিনি বলেন, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধে পাকিস্তান মার্কিন বলয়ে ছিল; তবে তার দেশ এখন আর সেরকম যুগে ফিরে যেতে চায় না। পাকিস্তান এ ধরনের বলয়ের আবির্ভাব ঠেকাতে চেষ্টা চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

ইমরান খান বলেন, ১৯৮০’র দশকে সোভিয়েত বাহিনীর আফগানিস্তান দখলের সময় আফগানিস্তানের প্রতিরোধ যোদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে পাকিস্তান। সে সময় আফগান প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রামকে ‘ইসলামি জিহাদ’ বলা হতো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com