বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
এর আগে গত বৃহস্পতিবার ইরাকের একজন সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।
মার্কিন সরকার গত জুলাই মাসে বলেছিল, তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর নাগাদ ইরাকে ‘যুদ্ধ অভিযান’ শেষ করবে। তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলে।
ইরাকের প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় আরো বলেছেন, ইরাক থেকে বিদেশী সেনা প্রত্যাহারে প্রমাণিত হচ্ছে যে, তার দেশের জনগণ নিজেদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে।