বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে টর্নেডোর আঘাতে শনিবার পর্যন্ত প্রাণহানি ৭০ জনে ছাড়িয়েছে। এছাড়া মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে গভর্নর অ্যানডি বেশেয়ার।
টর্নেডোর আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানা বিধ্বস্ত হয়ে যায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সময় কারখানাটির ভেতরে শতাধিক কর্মী ছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনার পর ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর অ্যানডি বেশেয়ার।
গত শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে অন্তত চারটি টর্নেডো কেনটাকির বিভিন্ন অংশে তাণ্ডব চালায়। এতে এক ডজনেরও বেশি কাউন্টিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। গভর্নর জানান, মৃতের সংখ্যা ১০০ হতে পারে। তিনি একে রাজ্যের ইতিহাসের অন্যতম বিধ্বংসী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছেন।