বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
রোববার (১২ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৬ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৬২২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ১৭ হাজার ৬১৬ জনের।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ৪৪৬ জন। রাশিয়ায় মারা গেছেন এক হাজার ১৭১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২৮৮ জন।
চলতি বছরের জানুয়ারির পর যুক্তরাজ্যে আবার বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৩ জন এবং মারা গেছেন ১৩২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৭২০ জন এবং মারা গেছেন ৬৫ জন।
অন্যদিকে জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ২৭৭ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩৩ জন এবং মারা গেছেন ৪৪৬ জন। ব্রাজিলে মারা গেছেন ১২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৫৫ জন।