বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
মার্কিন গণতন্ত্র সম্মেলনের বিষয়টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণ করে আসছিল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ প্রতিবাদ সাজিয়ে ও সরকার পরিবর্তনের মতো ঘটনা ঘটিয়ে থাকে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র অনলাইন বিবৃতিতে আরো বলেন, বিভক্তি এবং সংঘর্ষ উসকে দেয়ার জন্য আমেরিকা গণতন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মার্কিন গণতন্ত্রকে দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ বলেও তিনি উল্লেখ করেছেন।