বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ফাইজারের বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে, তবে ডেল্টা ভ্যারিয়েন্টের ৪ গুন কম

এই গবেষণা করা হয়েছে ইসরাইলের শেবা মেডিকেল সেন্টার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরিতে। এতে ৫ থেকে ৬ মাস আগে দুই ডোজ করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন এমন ২০ জন মানুষের রক্ত নেয়া হয়। অন্যদিকে এক মাস আগে বুস্টার ডোজ নিয়েছেন এমন সমসংখ্যক মানুষের রক্ত নিয়ে তা পরীক্ষা করা হয়। শেবা’র ইনফেকশাস ডিজিজেস ইউনিটের পরিচালক গিলি রিগেভ-ইয়েচাই বলেন, যেসব মানুষ ৫ থেকে ৬ মাস আগে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন তাদের মধ্যে ওমিক্রন নিষ্ক্রিয়তার সক্ষমতাই নেই।

কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই সক্ষমতা কিছুটা আছে। ভাল খবর হলো, বুস্টার ডোজ এই সুরক্ষা শতগুন বাড়িয়ে দেয়। এই ডোজে উল্লেখযোগ্য সুরক্ষা মেলে।

তবে তিনি স্বীকার করেন, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে চারগুন কম কার্যকর হয় এই বুস্টার ডোজ।

এর আগে এ সপ্তাহে বায়োএনটেক এবং ফাইজার যেসব তথ্য হাজির করেছে এই গবেষণার তথ্য প্রায় তেমনই। বায়োএনটেক এবং ফাইজার বলেছিল, নতুন শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষায় গুরুত্বপূর্ণ হতে পারে বুস্টার ডোজ। ইসরাইলের গবেষকরা বলছেন, তারা করোনা ভাইরাসের মূল ভাইরাস নিয়ে গবেষণা করেছেন। অন্যদিকে ওই কোম্পানি গবেষণা করেছে সিউডোভাইরাস নিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com