বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

ওমিক্রন দ্রুত ছড়ায় এবং টিকার কার্যকারিতা কমায়: ডব্লিউএইচও

ডেল্টা ভ্যারিয়্যান্টের চেয়ে সাম্প্রতিক ওমিক্রন ভ্যারিয়্যান্ট বা ধরন বেশি সংক্রামক এবং এটি কোভিড টিকার কার্যকারিতা হ্রাস করে—এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে প্রাথমিক তথ্য অনুসারে, ওমিক্রন কম গুরুতর লক্ষণ বা উপসর্গ সৃষ্টি করে বলে রোববার জানিয়েছে সংস্থাটি।

ডেল্টা ভ্যারিয়েন্ট এই বছরের শুরুতে ভারতে দ্বিতীয় ঢেউয়ের সময় সবথেকে বেশি থাবা বিস্তার করে। বিশ্বের বেশিরভাগ দেশে এই বছরে করোনভাইরাস সংক্রমণের জন্য দায়ী ছিল এই ডেল্টা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ওমিক্রনের হদিশ মেলার পর দেখা যায়, এই ভ্যারিয়েন্টের বিপুল সংখ্যক মিউটেশন হয়েছে।

গত মাসে ওমিক্রনের প্রথম কেসের হদিশ মেলার পর দক্ষিণ আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে বিভিন্ন দেশ। এর বিস্তারকে আটকানোর জন্য অভ্যন্তরীণ বিধিনিষেধ পুনরায় চালু হয়। ডব্লিউএইচও বলছে যে, ৯ ডিসেম্বর পর্যন্ত ওমিক্রন ৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকায় দ্রুত সংক্রমণ লক্ষ করা গিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com