বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সংগ্রহে বাধা দিচ্ছে জার্মানি

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন যে (রাশিয়ার সাথে মিলিতভাবে) জার্মান কর্তৃপক্ষ দ্যা নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন নির্মাণ করছে। একই সময়ে তারা ইউক্রেন প্রতিরক্ষার জন্য যে সামরিক অস্ত্র ক্রয় করা দরকার তাতে দেশটিকে বাধা দিচ্ছে।

এ বক্তব্যের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার ওই গ্যাস পাইপলাইন নির্মাণের কথা বলছেন যা বাল্টিক সাগর হয়ে জার্মানিতে পৌঁছবে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ আরো বলেন, জার্মানির এমন পদক্ষেপের কারণে ইউক্রেনকে এখন দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বিভিন্ন মিত্রদেশ থেকে অস্ত্র সংগ্রহ করতে হচ্ছে। এসব মিত্রদেশের মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, লিথুয়ানিয়া ও ফ্রান্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com