বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ‘উস্কানিমূলক’ মন্তব্যের নিন্দা পাকিস্তানের

পাকিস্তান সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ‘অন্যায়, অযৌক্তিক এবং উস্কানিমূলক’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, রাজনাথের ওই মন্তব্য ঐতিহাসিক তথ্যকে প্রশ্নবিদ্ধ করেছে, সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। একে পাকিস্তানের বিরুদ্ধে হুমকিও বলে অভিহিত করেছে দেশটি।

১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্ব উদ্‌যাপনে গত রোববার রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে ‘সোনালি বিজয় পর্ব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনে রাজনাথ সিং বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে তার দেশ।’ তিনি আরও বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুততার সঙ্গে এগিয়েছে, যা বাকি বিশ্বের জন্য একটি অনুপ্রেরণা।

রাজনাথ সিং বলেন, ‘ধর্মের ভিত্তিতে দেশভাগ যে একটি ঐতিহাসিক ভুল ছিল, ১৯৭১ সেটাই মনে করিয়ে দিয়েছে। তখন থেকেই ভারতের বিরুদ্ধে একটা ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সন্ত্রাসবাদ ও ভারতবিরোধী অপতৎপরতাকে উসকে দিয়ে ভারতের ভাঙন ধরাতে চায় পাকিস্তান। ১৯৭১ সালে ভারতের সেনারা তাদের পরিকল্পনা নস্যাৎ করেছে, এখনো সন্ত্রাসবাদের মূলোৎপাটনে কাজ করছে আমাদের সাহসী সেনারা। আমরা সরাসরি যুদ্ধে জিতেছি, ছায়াযুদ্ধেও আমরা জিতব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com