বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধের ইতি টানার ঘোষণা দিতে ‘নীতিগতভাবে’একমত হয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র। এ কথা নিশ্চিত করেছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জ্যা ইন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন সম্প্রতি অস্ট্রেলিয়ায় সফর করেছেন। সেখানে একটি যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে অংশ নেন তিনি। সোমবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, উত্তর কোরীয় কিছু দাবির কারণে এখনও আলোচনা শুরু সম্ভব হয়নি।