বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

হাইতিতে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬২

হাইতির ক্যাপ-হেইতিয়েন শহরে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৬২ জন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি।

হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এ ঘটনাকে ‘ধ্বংসাত্মক’ আখ্যা দিয়ে এক টুইট বার্তায় বলেন, দেশজুড়ে তিন দিনের শোক পালন করা হবে। হতাহতদের জন্য শান্তি কামনা করা হবে। হাইতিবাসী এ ঘটনায় শোকসন্তপ্ত। তিনি জানান, তাঁর কর্মকর্তারা আহতদের সুচিকিৎসা প্রদানের জন্য ওখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে।

মঙ্গলবার ক্যাপ-হেইতিয়েন শহরের উপ-মেয়র প্যাট্রিক অ্যালমনর জানান, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারানোর পর একটি মোটর সাইকেলকে এড়াতে গিয়ে তেলের ট্যাঙ্কারের ওপরে গিয়ে পড়ে। ফলে, ট্যাঙ্কারটি উল্টে যায়। সেসময় ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে গেলে ঘটে বিস্ফোরণ। এতে পুড়ে মারা যান অর্ধশতাধিক মানুষ। তাদের পরিচয় শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন উপ-মেয়র। বিস্ফোরণে অন্তত ২০টি ঘরবাড়ি পুড়ে গেছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com