বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

নারীকে বিজ্ঞাপনে গরু হিসেবে উপস্থাপনের পর ক্ষমা প্রার্থনা

দক্ষিণ কোরিয়ার একটি দুগ্ধ উৎপাদকারী প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপনে নারীদের গরু হিসেবে উপস্থাপন করার পর জনসাধারণের তোপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। বিজ্ঞাপনটিতে জেন্ডার সংবেদনশীলতার বিষয়টি জাতীয় বির্তকের ও সমালোচনার জন্ম দিয়েছে।

সমালোচিত হবার পরে সিউলের প্রতিষ্ঠানটি এক টুইট বার্তায় জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপনটিতে দেখানো হয়, একদল নারী একটি খোলা মাঠে যোগ ব্যায়াম করছিলেন এবং এক ব্যক্তি গাছে উঠে গোপনে তাদের ভিডিও চিত্র ধারণ করছে। ভিডিও’র এক পর্যায়ে লোকটি গাছ থেকে পড়ে গেলে মাঠে থাকা নারীরা তখন গরুতে পরিণত হয়।

জনসাধারণের প্রতিক্রিয়ার পর কোম্পানিটি তাদের বিজ্ঞাপনের ভিডিও নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মুছে দিলেও ইন্টারনেট ব্যবহারকারীদের দ্বারা ভিডিওটি ভাইরাল হয়। গোপনে মহিলাদের ছবি তোলাকে গুরুতর অপরাধ হিসেবে দেখেছেন সিউলের জনসাধারণ।

বিজ্ঞাপনে নারীদের শুধু গরু হিসেবে দেখানোর বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, কেউ কেউ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে, গোপন ক্যামেরায় নারীদের ছবি তোলা হয়েছে। কারণ গত কয়েক বছরে গোপন ক্যামেরায় নারীদের ছবি তোলার চর্চা ক্রমবর্ধমান দক্ষিণ কোরিয়ায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com