বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
টুইটে তিনি লিখেছেন- ৫০তম বিজয় দিবসে আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করছি। আমরা একসঙ্গে অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়েছি এবং পরাজিত করেছি।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপ্তি এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সস্ত্রীক ঢাকা সফরে এসেছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার এই সফর প্রত্যেক ভারতীয়র কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও টুইটারে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।
এ ছাড়া বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিরোধী দল কংগ্রেসও।