বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
আবদুল লতিফ ফৌজান আন্তর্জাতিক ‘মসজিদ স্থাপত্য শিল্প বিষয়ক এওয়ার্ড’ এর তৃতীয় সেশনের এবারের আয়োজনে গোটা মুসলিম বিশ্ব থেকে সাতটি মসজিদ স্থাপত্য শিল্পের অনন্য সাধারণ নিদর্শন হিসেবে নির্বাচিত হয়। বাংলাদেশ ছাড়াও অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো হচ্ছে সৌদি আরব, মিশর, লেবানন, ইন্দোনেশিয়া, মালে ও তুরস্ক।
বাংলাদেশের রাষ্ট্রদূতের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন এওয়ার্ড ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রিন্স সুলতান বিন সালমান এবং মদিনা রিজিওনের গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান।
অনুষ্ঠানে রাজকীয় সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।