বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

গান শোনায় উত্তর কোরিয়ায় ৭ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উত্তর কোরিয়ায় একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে ১১ দিন। মূলত এই ১১ দিন সেখানে রাষ্ট্রিয় শোক জারি থাকবে। এসময় হাসাহাসি, দোকান এবং খাবার-দাবারের ওপরও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।

রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, টানা ১১ দিন চলবে না মদ্যপান। দেশবাসীর চোখেমুখে কোনো ভাবেই যেন খুশির ঝলক দেখা না যায়। এই কয়েকদিন কারও জন্মদিন পালন করা যাবে না। এক কথায় এই ১১ দিন উত্তর কোরিয়ায় পালিত হবে রাষ্ট্রীয় শোক।

এদিকে দক্ষিণ কোরিয়ার গান ও ভিডিও দেখার অপরাধে উত্তর কোরিয়ায় কমপক্ষে ৭ জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ভুক্তভোগী ওই সাত জনের বিরুদ্ধে ‘কে পপ’ (দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান)-সহ বিভিন্ন ভিডিও দেখা ও অন্যদের সঙ্গে শেয়ার করার অভিযোগ আনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com