বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সেনা কর্তৃপক্ষের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন বিল আরবান বলেন, মঙ্গলবার তানফ সামরিক ঘাঁটিতে দু’টি ড্রোন (আক্রমণ) প্রবেশ করে। এর মধ্যে একটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান ওই ড্রোনটিকে ভূপাতিত করেছে। সিরিয়ায় এটাই প্রথমবারের মতো ব্রিটিশ যুদ্ধবিমান এমন আকাশযুদ্ধে লিপ্ত হয়েছে।
এদিকে কে বা কারা এ ড্রোন হামলা করেছে তা জানা যায়নি। তবে ইরানি সেনাবাহিনী তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রায়ই ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
দক্ষিণ সিরিয়ায় ওই মার্কিন সামরিক ঘাঁটিটি তানফ নামে পরিচিত। এ সামরিক ঘাঁটিটি সিরিয়ার সাথে জর্ডান ও ইরাকের বর্ডার ক্রসিং অঞ্চল তানফে অবস্থিত। এ সামরিক ঘাঁটিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখানে মার্কিন সেনাদের ছোট্ট একটি ক্যান্টনমেন্ট আছে। কুর্দি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ার বাইরে দেশটিতে এটাই একমাত্র মার্কিন সামরিক ঘাঁটি।