বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

উইঘুর মুসলিম নির্যাতন, চীনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চীনের একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নজরদারির নামে নিপীড়নের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই চীনা প্রতিষ্ঠানের ওপর রপতানি নিষেধাজ্ঞাও দিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ।

এর আওতায় মার্কিন বাণিজ্য বিভাগ একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস ও এর ১১ গবেষণা প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর দাবি, ১০ লাখের বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমকে জিনজিয়াংয়ের বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে।

এর আগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল (ওএফএসি) সংশ্লিষ্ট অন্যান্য দফতরের সঙ্গে মিলে বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে সেন্সটাইম গ্রুপ লিমিটেড নামে এক প্রতিষ্ঠানও রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com