বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ওমিক্রন সংক্রমণ ভয়াবহতা বিষয়ে বাইডেনের সতর্কতা

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট আরও দ্রুত ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে তিনি সকল মার্কিন নাগরিককে ভ্যাকসিন নিতে এবং যারা দুই ডোজ নিয়েছে তাদের বুস্টার ডোজ নিতে আহ্বান জানিয়েছেন।

বাইডেন বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় যারা ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদের জন্য গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর শীতকাল হতে যাচ্ছে এ বছর। তাই যারা টিকার বুস্টার ডোজ নেয়নি এবং এখনো ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়নি তাদের জন্য শঙ্কা প্রকাশ করেন তিনি।

১ ডিসেম্বর অবধি প্রতিদিন নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৮৬ হাজার, যা ডিসেম্বর ১৪ তারিখে এসে ৩৫ শতাংশ বেড়ে হয় ১ লাখ ১৭ হাজার।

দ্রুত ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় জি-৭ এর স্বাস্থ্যমন্ত্রীরা এঅবস্থাকে জনস্বাস্থ্যের জন্য বৃহত্তম বৈশ্বিক হুমকি বলে দাবি করে বিশ্বব্যাপী সকলকে সহযোগিতার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com