বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ভারতের অমৃতসরে শিখ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্বর্ণ মন্দির ‘অপবিত্র’ করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিয়মিত প্রার্থনার সময় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, কেন ওই ব্যক্তি মন্দিরের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, কোথা থেকে এসেছেন, কখন মন্দিরে প্রবেশ করেন এবং তার সঙ্গে আরও কেউ ছিল কিনা এসব বিষয় জানার জন্য সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তারা।