বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যায় ১১ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৮ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানান, এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। আটকে পড়া লোকদের উদ্ধার দমকল, সেনাবাহিনী ও পুলিশের ৬৬ হাজারেরও বেশি সদস্যকে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।
ইসমাইল সাবরি ইয়াকুব আরও জানান, এই মুহূর্তে সেলাঙ্গরের পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল। অন্যান্য রাজ্যে, বর্ষার জন্য আগেই প্রস্তুতি নেওয়া হবে। কিন্তু সেলাঙ্গরে প্রায় হঠাৎ করেই এমনটি ঘটেছে। রাজ্যটির প্রায় ৪ হাজার লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।