বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

কঠোর লকডাউনে যাচ্ছে নেদারল্যান্ডস

ক্রমেই ওমিক্রনের সংক্রমণ বাড়ছে বিশ্বজুড়ে। এখন পর্যন্ত ৮৯টি দেশে করোনার নতুন এই স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  ভ্যারিয়েন্টটি নিয়ন্ত্রণে সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে অনেক দেশ। তবে কোনো ধরণের ঝুঁকি না নিয়ে আজ রোববার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে  নেদারল্যান্ডস।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনের মতে, বড়দিনের উৎসবকে সামনে রেখে ভাইরাসের এই ধরনটির সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এতে আরও বলা হয়েছে, লকডাউন বাস্তবায়নে অপ্রয়োজনীয় দোকান, স্কুল, বার, রেস্তোরা এবং অন্যান্য পাবলিক ভেন্যুগুলো কমপক্ষে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া লকডাউনের মধ্যে বাসা-বাড়িতে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে দু’জনের বেশি অতিথি অংশ নিতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com