বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

কলকাতায় ভোটগ্রহণের শুরুতেই বিরোধীদের অভিযোগ

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২৩ হাজার ৫০০ সদস্য। এর মধ্যে ১১ হাজার সশস্ত্র নিরাপত্তাকর্মী। নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও রাজ্যের সশস্ত্র বাহিনী। অনেকগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সংখ্যা ৯৫০ জন প্রার্থী। ইভিএমের মাধ্যমে ১৪৪ জন কাউন্সিলরকে বেছে নেবেন ৪০ লাখ ৪৮ হাজার ৩৫৭ জন ভোটদাতা।

এদিকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে এই নির্বাচন আয়োজন রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজ্য নির্বাচন কমিশন এরই মধ্যে হাইকোর্টের নির্দেশক্রমে পুলিশ প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে প্রচারপর্ব শেষ হওয়ার পরপরই পুলিশ সদস্যরা কলকাতার বিভিন্ন প্রান্তে টহল দেন। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি হাইকোর্ট নাকচ করে দিলে দায়িত্ব পড়ে রাজ্য পুলিশের ওপর।

আদালতের নির্দেশনার পর সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। তারই অংশ হিসেবে শনিবার কলকাতা পুলিশের র্যাফ ফোর্সের রোডমার্চ নজর কাড়ে শহরবাসীর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com