বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

২০২১ সালের সবথেকে বাজে কোম্পানি মেটা/ফেসবুক

২০২১ সালে বিশ্বের সবথেকে বাজে কোম্পানি হিসাবে উঠে এসেছে ফেসবুকের নাম। সম্প্রতি ইয়াহু ফাইন্যান্সের এক জরিপে ফেসবুক ও এর মূল কোম্পানি মেটাকে এ বছরের সবথেকে বাজে কোম্পানি হিসাবে চিহ্নিত করেন অংশগ্রহণকারীরা। অপরদিকে এ জরিপে সেরা কোম্পানি হিসেবে নির্বাচিত হয়েছে মাইক্রোসফট। ওই জরিপে অংশ নেন ১ হাজার ৫৪১ জন। জরিপটি চলে গত ৪ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। ফেসবুকের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার মধ্যে রয়েছে সেন্সরশিপ, মানসিক স্বাস্থ্যের উপর ইন্সটাগ্রামের প্রভাব এবং গোপনীয়তার বিষয়টি। এগুলো নিয়ে উদ্বিগ্ন মেটার অধীনে থাকা সোশ্যাল মিডিয়াগুলোর ব্যবহারকারীরা। যদিও অন্তত ৩০ শতাংশ জানিয়েছেন, ফেসবুক আবারো মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবে বলে মনে করেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com