বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ইউরোপের দেশে অনুষ্টিত হলো লণ্ঠন ভাস্কর্য প্রদর্শনী

ইউরোপের দেশ লিথুয়ানিয়ার একটি জমিদার বাড়িতে গেল শনিবার আয়োজন করা হয়েছিল এক অসাধারণ লণ্ঠন ভাস্কর্য প্রদর্শনীর। যার থিম হিসেবে ব্যবহার করা হয়েছিল এলিস ইন ওয়ান্ডারল্যান্ড রূপকথার গল্পটির কল্পরাজ্য। অসাধারণ এই আয়োজন দেখতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়।

এমন চোখ ধাঁধানো আলোকিত ভাস্কর্য দেখলে সত্যিই স্বপ্নের মতো মনে হয় সব।

আর ভাস্কর্যগুলো যদি হয় ছোটবেলায় শোনা কোনো গল্পের আদলে গড়া, তাহলে তো আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুন। ঠিক তেমনই রূপকথার এলিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্পটির আদলে শনিবার সেজে উঠেছিল লিথুয়ানিয়ার এই জমিদার বাড়ি।

এলিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্পের অনেক চরিত্র আর কাহিনীই ফুটিয়ে তোলা হয়েছে লণ্ঠন ভাস্কর্য গুলোর মাধ্যমে। যা দেখে দর্শকের আনন্দ ছিল নজর কাড়ার মতো।

খুব খুব খুবই সুন্দর জায়গা এটা। রূপকথার গল্পটির সব কাহিনীগুলোই দেখতে পাচ্ছি চোখের সামনে। আমি সত্যিই খুবই সন্তুষ্ট।

জমিদারবাড়িটির কতৃপক্ষ জানায়, প্রায় দুই বছরের করোনা মহামারীর ধকলের পর দর্শকদের একটু চিন্তা থেকে মুক্তি দেয়ারই প্রয়াস ছিল এটা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com