বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ।
রোববার (২০ ডিসেম্বর) ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।
আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে যুদ্ধবিধ্বস্ত ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই ওআইসির এ বৈঠকের উদ্দেশ্য।
বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
ওআইসির ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আফগানিস্তানে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শীতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।