বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
আমেরিকার সঙ্গে সম্ভাব্য যে কোনো যুদ্ধে মোটেই ভীত নয় চীন এবং মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে চীন মোটেই চুপ থাকবে না। সোমবার রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, আমেরিকা যদি যুদ্ধ শুরু করে, তাহলে চীন তাতে মোটেই ভীত হবে না এবং শেষ পর্যন্ত চীন লড়াই করবে। -পার্সটুডে
তাইওয়ানের পক্ষে লড়াই করার অধিকার রাখে বলে আমেরিকা যে বক্তব্য দিয়েছে সে সম্পর্কে ওয়াং ই বলেন, তাইওয়ানকে ব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণের এই বক্তব্যে পরিস্থিতি পাল্টে গেছে এবং তাইওয়ান প্রণালীর শান্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, তাইওয়ান ইস্যুতে আমেরিকা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক প্রথা লঙ্ঘন করছে। আমেরিকার এই ধরনের আচরণের কারণে চীন পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।