বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
রাশিয়ার পর্যটন শহর সোচিতে বসনিয়া-হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী বিসেরা তুর্কোভিচের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে লাভরভ এমন মন্তব্য করেন। সের্গেই লাভরভ বলেন, সাম্প্রতিক সময়ে এক টেলিফোন কলে রাশিয়ান রাষ্ট্রপতির সহকারী ইউরি উশাকবের সাথে আলোচনার সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এমন ইঙ্গিত দেন। ন্যাটোর পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র এ নিরাপত্তা গ্যারান্টির বিষয়ে রাশিয়ার সাথে আলোচনা করবে।
তিনি বলেন, এ টেলিফোন আলাপের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষী বিভিন্ন ইস্যুতে রাশিয়ার সাথে আলোচনায় রাজি। এছাড়া রাশিয়া ও ন্যাটোর মধ্যকার বর্তমান সম্পর্ক ও এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করতে চায় মার্কিন কর্তৃপক্ষ।