বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

ইরানের দুটি উন্নতমানের ডেস্ট্রয়ার আবারো নৌবাহিনীতে যুক্ত

ইরানের দুটি উন্নতমানের ডেস্ট্রয়ার আবারো দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইরানি নৌবাহিনীর কারখানা বিষয়ক কমান্ডার আ্যডমিরাল আব্বাস ফাজেল-নিয়া প্রশংসা করে বলেন, দুটি যুদ্ধজাহাজের সামগ্রিক পরীক্ষা-নিরীক্ষা দেশের সক্ষমতা ব্যবহার করেই করা হয়েছে। তিনি জানান, ডেস্ট্রয়ার দুটিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, নেভাল আর্টিলারি এবং অন্যান্য গোলাগুলির ডিভাইস বসানো হয়েছে।

 

 

 

প্রতিটি ডেস্ট্রয়ারের ওজন ২৮৫ টন এবং ৪৭ মিটার লম্বা। একবার জ্বালানি নিয়ে এসব ডেস্ট্রয়ার টানা ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ‘গদা’ এবং ‘খঞ্জর’ নামের দুটি যুদ্ধজাহাজ চালু হওয়ার কিছুদিন পর গত মার্চ মাসে সেগুলাকে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রত্যাহার করা হয়। মঙ্গলবার ইরানি বিশেষজ্ঞরা সেগুলোর উপর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার ইরানি নৌবাহিনীতে ফেরত পাঠায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com