বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

ইউরোপে করোনার আরেকটি ঢেউ আসছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে হান্স ক্লুগ বলেন, যুক্তরাজ্য, ডেনমার্ক এবং পর্তুগালসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে ওমিক্রন এখন প্রভাবশালী ভ্যারিয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি ইউরোপে করোনার আরেকটি ঢেউ আসছে। কয়েক সপ্তাহের মধ্যে, ওমিক্রন এই অঞ্চলের আরও দেশে আধিপত্য বিস্তার করবে। যা ইতোমধ্যে বাড়ানো স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কঠিন করে তুলবে।

তিনি আরও বলেন, করোনার সংক্রমণ বাড়ায় হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়বে। এতে স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবায় ব্যাপক ব্যাঘাত ঘটতে পারে। সরকার এবং কর্তৃপক্ষকে নতুন ঢেউ মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।

ওমিক্রনের সংক্রমণের তালিকায় প্রতিদিনই একের পর এক দেশের নাম যুক্ত হচ্ছে। এপর্যন্ত বিশ্বের ১০৬ দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আফ্রিকা এবং ইউরোপের কিছু দেশে কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিক সংক্রমণ) শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের ব্যবধানে ৩ থেকে ৭৩ শতাংশে উন্নীত হয়েছে ওমিক্রনে সংক্রমিত রোগীর সংখ্যা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com