বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

মেয়াদোত্তীর্ণ টিকার ১০ লাখের বেশি ডোজ ধ্বংস করল নাইজেরিয়া

বুধবার রাজধানী আবুজার একটি ডাম্প সাইটে স্বাস্থ্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে কার্ডবোর্ড বাক্স ও প্লাস্টিকের প্যাকেটে থাকা ডোজগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চলতি মাসের মাঝামাঝি নাইজেরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, ধনী অনেক দেশ তাদেরকে কোভিড-১৯ টিকার এমন অনেক ডোজ দিয়েছে যেগুলোর মেয়াদ ফুরিয়ে আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ডোজগুলো প্রয়োগ করা না গেলে, সেগুলোর মেয়াদ পার হয়ে যাবে।

রয়টার্স গত ৭ ডিসেম্বর এক প্রতিবেদনে নাইজেরিয়ার কাছে থাকা কোভিড টিকার আনুমানিক প্রায় ১০ লাখ ডোজ নভেম্বরেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বলে জানিয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com