বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগান সাহায্য সহজ করার প্রস্তাব গৃহীত

গত আগস্টে তালেবানরা ক্ষমতাগ্রহণের পর ত্রাণের কয়েক বিলিয়ন ডলার এবং বিভিন্ন সম্পদ পশ্চিমা দেশগুলো জব্দ করে রেখেছে। সাহায্য নির্ভর আফগান অর্থনীতির ক্ষেত্রে এটিকে জাতিসংঘ একটি ‘নজিরবিহীন আর্থিক অভিঘাত’ হিসেবে বর্ণনা করেছে।

বিগত কয়েকমাস ধরে পর্যবেক্ষকরা সতর্ক করে আসছে যে, এই প্রচন্ড শীতের মধ্যে একই সাথে খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকট চলাকালে দেশটির লাখ লাখ মানুষ অনাহারে থাকছে। আবার অনেকে বাধ্য হয়ে অভিবাসনের পথ বেছে নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com