বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

নামানো হচ্ছে তিয়েনআনমেনে গণহত্যার আরও স্মারকস্তম্ভ

হংকংয়ের আরও দুইটি বিশ্ববিদ্যালয় থেকে তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যার স্মারকস্তম্ভ সরিয়ে ফেলা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং-এ ‘গডেস অফ ডেমোক্রেসি’ এবং লিংনান বিশ্ববিদ্যালয়ের একটি ম্যুরাল ঢেকে ফেলা হয়।

এর আগে বৃহস্পতিবার হংকং বিশ্ববিদ্যালয় থেকে ‘দ্য পিলার অফ শেম’ নামক ভাস্কর্য সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে কমিউনিস্ট সরকারের ক্র্যাকডাউনের ঠিক আগে ‘দ্য গডেস অফ ডেমোক্রেসি’ ভাস্কর্যটি প্রদর্শন করে বিক্ষোভরত শিক্ষার্থীরা। সেটির আদলেই তৈরি করা হয়েছিল চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং-এ অবস্থিত ভাস্কর্যটি।

ভাস্কর্যটি সরানোর খবর নিশ্চিত করেনি চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, ক্যাম্পাস থেকে ‘অননুমোদিত’ একটি ভাস্কর্য সরানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com