বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সফরকারী ভারতের বিপক্ষে আগামীকাল সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া তিন টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকেই এগিয়ে রাখছেন স্বাগতিক দলের সাবেক পেসার মাখায়া এনটিনি। তার মতে স্বাগতিক হওয়ার কারণেই দক্ষিণ আফ্রিকাই এগিয়ে থাকবে।
সর্বশেষ সফরে জোহানেসবার্গে দুর্দান্ত এক ম্যাচ জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হারে ভারত। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও সিরিজ জিততে পারেনিন ভারত। এ সিরিজেও ভারত ব্যাকফুটে থাকবে বলে মনে করেন এনটিনি।
তিনি বলেন, ‘ভারতের এবারের বোলিং আক্রমণটা বেশ ভাল। তবে দক্ষিণ আফ্রিকা নিজ কন্ডিশন সম্পর্কে ওয়াকেফহাল। আমার মতে এটাই সিরিজের পার্থক্য গড়ে দিবে। ঘরের মাঠে খেলা হওয়ায় আমাদের নিজেদের দক্ষতায় আস্থা রাখা উচিত। আমাদের ক্রিকেটাররা পিচ, পরিবেশ বেশি ভাল করে জানায় আমারাই এগিয়ে থাকবো।’
তবে সিরিজ জিততে হলে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ও বোলারদের ভালো করতে হবে বলে মনে করেন এনটিনি। তিনি বলেন, ‘আমাদের দলের ডিন এলগার, তেম্বা বাভুমার বড় রান করার ক্ষমতা রয়েছে। ভ্যান ডার ডুসেন ভালভাবে দলের সাথে মানিয়ে নিয়েছে। কুইন্টন ডি কক নিজের স্বাভাবিক খেলাটা খেলবে। আমাদের বোলিং বিভাগটাও বেশ থিতু যা ভারতকে সমস্যায় ফেলবে। তারা এমনিতেও এখানে জেতেনি, আর এবারেও জিতবে বলে মনে হয়না।’