বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ১৭ বছর বয়সী এক মুসলিম বালিকা তার পিতামাতা এবং আত্মীয়দের অমতে হিন্দু সম্প্রদায়ের যুবককে বিয়ে করায় ওই দম্পতিকে সুরক্ষার নির্দেশ দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
একই রায়ে আদালত বলেছে, একজন মুসলিম বালিকার বয়ঃসন্ধিকালে নিজের পছন্দমতো যেকাউকে বিয়ে করার স্বাধীনতা আছে। যদি পাত্র-পাত্রীর মধ্যে মিল থাকে তাহলে তাদের বিয়েতে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই অভিভাবকদের। টাইমস অব ইন্ডিয়া
বিচারক হর্নারেশ সিং গিল তার পর্যবেক্ষণে বলেন, আইন পরিষ্কার। তা হলো মুসলিম বালিকার বিয়ে কিভাবে হবে তা বলে দেয়া আছে মুসলিম পার্সোনাল ল’তে।
তবে ভারতে মুসলিম যুবকরা কোনও হিন্দু মেয়েকে ভালবেসে বিয়ে করতে চাইলে তাকে বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ব-বাদী গোষ্ঠী অনেকদিন ধরেই ‘লাভ জিহাদ’ বলে অভিহিত করছে। মধ্য প্রদেশ, হরিয়ানা, কর্ণাটক এবং আসামেও ‘লাভ-জিহাদ’ ঠেকাতে আইন পাসের পরিকল্পনা করা হয়েছে।