বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

মিয়ানমারে নারী ও শিশুসহ ৩০ জনকে হত্যা

মিয়ানমারে নারী ও শিশুসহ ৩০ জনকে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে জান্তা সরকারের বিরুদ্ধে। স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার বরাতে বিবিসি জানায়: শুক্রবার সংঘর্ষ প্রবণ এলাকা কায়াহ প্রদেশে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সেভ দ্য চিলড্রেন এর দু’জন কর্মকতা নিখোঁজ বলে দাবি করে সংস্থাটি। তারা মানবিক কাজ করার পর বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন বলে জানানো হয়।

‘নির্দোষ মানুষের উপর চলমান এ ধরনের বর্বর কর্মকাণ্ডে সেভ দ্য চিলড্রেন ভীত’ বলে জানান সংস্থাটির প্রধান কর্মকর্তা ইনজার অ্যাশিং।

সেভ দ্য চিলড্রেন এর পক্ষ থেকে কমপক্ষে ৩৮ জনের নিহত হওয়ার কথা বলা হয়েছে। সংস্থাটি জানায়, এছাড়াও কিছু মানুষকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

কারেন্নি মানবাধিকার গ্রুপের সূত্রে বিবিসি জানায়, তারা রবিবার হোপ্রুসো শহরের নিকটবর্তী মো সো গ্রামে নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন আকৃতির লাশ খুঁজে পান। তারা দাবি করেন, এ হত্যার পেছনে মিয়ানমারের সামরিক সরকার জড়িত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com