মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

হুদা মার্কা নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার: রিজভী

নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপকে আওয়ামী লীগের নতুন ভণ্ডামি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের জাসসের ৪ত তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এসে এসব কথা বলেন বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় তিনি বলেন, বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে বিএনপি নেত্রীকে হত্যার গভীর ষড়যন্ত্র চলছে। বলেন, সব শ্রেণী-পেশার মানুষের দাবিকে উপেক্ষা করে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে না সরকার।

তিনি আরও বলেন, বিনা ভোটে ক্ষমতায় আসার ষড়যন্ত্রে লিপ্ত সরকার। রাষ্ট্রপতি সংলাপের নামে ভন্ডামির আশ্রয় নিয়ে আরেকটি হুদা মার্কা নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার।

দেশের মানুষ সরকারের ষড়যন্ত্রকে কোনভাবেই মেনে নেবে না বলেও মন্তব্য করেন রিজভী। এছাড়াও, পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com