বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সিরি-এ জায়ান্ট জুভেন্টাসের অধিনায়ক গিওর্গিও চিয়েলিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে তুরিনের ক্লাব সূত্র শনিবার নিশ্চিত করেছে। গত সপ্তাহে করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংষ্পর্শে আসার পর থেকেই চিয়েলিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। গতকাল তার দেহে করোনার অস্তিত্ব ধরা পড়ে। ক্লাবের ওয়েবসাইটে বলা হয়েছে ইতোমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের প্রোটোকল মেনে বাড়িতেই আছেন চিয়েলিনি।
এর আগে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল সিনিয়র দলের কার্লো পিনসোগ্লিও ও আর্থার মেলো করোনা পজিটিভ হয়েছেন।
শীতকালীন দুই সপ্তাহের বিরতি কাটিয়ে আগামী বৃহস্পতিরা নাপোলিতে আতিথেয়তা দেবার মধ্য দিয়ে মাঠে নামছে জুভেন্টাস।