বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

করোনার চতুর্থ ডোজ ভ্যাকসিন দেবে ইসরায়েল

পৃথিবীর প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের চতুর্থ ডোজ ভ্যাকসিন দেবে ইসরায়েল। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় দেশটির ৬০ বছরের অধিক নাগরিকদের মধ্যে এ ভ্যাকসিন কার্যক্রম চলবে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

রোববার দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানান, যেসকল স্বাস্থ্যকর্মী কমপক্ষে ৪ মাস আগে ভ্যাকসিন নিয়েছেন তারাও এর আওতায় পড়বেন।

শারীরিকভাবে দুর্বল, বয়স্ক ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টদের সাথে জড়িতরাও অতিরিক্ত ডোজের টিকা পাবেন বলে জানান তিনি।

গত বছর খুব দ্রুততার সাথে নাগরিকদের ভ্যাকসিন প্রদান করে ইসরায়েল। পাশাপাশি তারা বুস্টার ডোজেও বিষয়টিও সামলে নিয়েছে।

ওমিক্রন মোকাবেলায় চতুর্থ বারের মতো করোনার ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com