মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

পাকিস্তানে দুর্নীতি ও যৌন অপরাধ বাড়ছে : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সমাজে দুই ধরনের অপরাধ বাড়ছে। এর একটি হলো দুর্নীতি। অন্যটি যৌন অপরাধ। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে গতকাল রোববার বৈঠক করেন ইমরান খান। সেই বৈঠকে এসব কথা বলেন তিনি।

পাকিস্তানের পত্রিকা দ্য ডনের খবরে বলা হয়েছে, তরুণদের বিশ্বাস, ধর্ম ও নৈতিক মূল্যবোধের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যে আঘাত হানা হচ্ছে, তা থেকে রক্ষার উপায় খুঁজতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে ইমরান খান বলেন, ‘আমাদের সমাজে যৌন অপরাধ ব্যাপক হারে বাড়ছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, শিশুদের যৌন হয়রানি। এর এক শতাংশের খবর পাওয়া যায়।’ ন্যাশনাল রেহমাতুল-লিল-আলামিন অথরিটি এ সংলাপের আয়োজন করেছিল।

ইমরান খান বলেন, ‘যৌন অপরাধের বিরুদ্ধে সমাজের লড়াই করতে হবে। দুর্নীতি ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে হবে। সমাজে দুর্নীতিবাজদের অগ্রহণযোগ্য করে তুলতে হবে। কিন্তু হতাশার বিষয় হলো আমাদের নেতারা যখন দীর্ঘদিন ধরে দুর্নীতি করে, তখন এই দুর্নীতি গ্রহণযোগ্য হয়ে যায়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com