মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

বিতর্কিত মার্কিন নারী আইনপ্রণেতার অ্যাকাউন্ট বাতিল করল টুইটার

বিতর্কিত মার্কিন নারী আইনপ্রণেতার অ্যাকাউন্ট বাতিল করল টুইটার

একের পর এক নিয়ম ভঙ্গ করে করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য প্রচার করায় বিতর্কিত মার্কিন নারী আইনপ্রণেতা মার্জোরি টেলর গ্রিনের অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে টুইটার। এ নিয়ে চারবারের মতো তা অ্যাকাউন্ট বন্ধ করার ঘটনা ঘটল। খবর বিবিসি অনলাইনের।

টুইটার কর্তৃপক্ষ বলছে, মর্জোরি করোনা সম্পর্কিত যে তথ্য প্রচার করছেন তা ভুল তথ্য। এ তথ্যগুলো মানুষের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে।

অ্যাকাউন্ট বন্ধ করার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি টুইটারকে ‘আমেরিকার শত্রু’ বলে আখ্যায়িত করেছেন।

শনিবার যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন নিয়ে মিথ্যা তথ্য শেয়ার করার পর তার অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়।

অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, এ নিয়ে মার্জোরি টেলর চারবারের মতো সীমালঙ্ঘন করেছেন। তখনও তার অ্যাকাউন্ট অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, একটি অ্যাকাউন্ট বার বার স্ট্রাইক খেলে হলে সেটি আমরা স্থায়ীভাবে বন্ধ করে দেই।

২০২০ সালের নির্বাচনের পর মার্জোরি টেলর গ্রিন ওয়াশিংটনের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি হয়ে ওঠেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে কারপুচির অভিযোগ উঠেছিল তার পক্ষে তিনি ট্রাম্পের হয়ে জোড়ালো সমর্থন দেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com