মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

ইসরায়েলি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ২ পাইলট নিহত

ভূমধ্যসাগরে দুর্ঘটনায় ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের ২ পাইলট নিহত ও একজন ক্রু আহত হয়েছেন।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আইএএফ “আতালেফ” সামুদ্রিক হেলিকপ্টারটি সোমবার প্রশিক্ষণ উড্ডয়নকালে উত্তরাঞ্চলে হাইফা নগরীর উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে।
ইসরায়েলের স্পেশাল ফোর্সেস আন্ডারওয়াটার মিশন ইউনিট সহ উদ্ধারকারী দল তৎপরতা চালালেও ২ পাইলটকে বাঁচানো সম্ভব হয়নি।
সেনাবাহিনী আরো জানিয়েছে, দুর্ঘটনায় তৃতীয় ব্যক্তি একজন এরিয়াল অবজারভার আহত হয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার আমিকাম নরকিন প্রশিক্ষণ অনুশীলন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে আর তথ্য না দিয়ে সেনাবাহিনী বলেছে, একজন সিনিয়র অফিসার এ দুর্ঘটনার বিষয়ে একটি তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com