মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

পিসিবির বর্ষ সেরা ক্রিকেটার বাবর-রিজওয়ান-হাসান

২০২১ সালে ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি  পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তিন ভার্সনে  বর্ষ সেরা খেলোয়াড়  নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলি।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন পেসার হাসান, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন বাবর এবং বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন রিজওয়ান। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রিজওয়ান। ম্যাচে প্রভাব ফেলতে দারুন কার্যকর ভুমিকা রাখায়  বছরের সেরা পারফরমার পেসার শাহিন আফ্রিদি।
গেল বছর টেস্টে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ উইকেট নিয়েছেন ৮ ম্যাচ খেলা হাসান। ৯ টেস্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৭ উইকেট শিকার করেন আফ্রিদি। তবে আফ্রিদিকে পেছনে ফেলে, পাকিস্তানের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হন হাসান।
ওয়ানডে ক্রিকেটে গেল বছর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন বাবর। ৬ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪০৫ রান করেছেন তিনি। এতে পিসিবির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতেন বাবর।
টি-টোয়েন্টিতে গেল বছর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রিজওয়ান। ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৯ ম্যাচে ১৩২৬ রান করে  বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় রিজওয়ান।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের গেল বছর ১ হাজার ৮৬৯ রান করেছিলেন শাহিবজাদা ফারহান। তাই বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার হিসেবে পুরস্কার জিতেছেন তিনি।
বর্ষসেরা নারী ক্রিকেটার নিদা দার। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
মোট ১০ ক্যাটাগরিতে আটজন খেলোয়াড় পুরস্কার জিতেছেন। বাকী দু’টি ক্যাটাগরি ছিলো- স্পিরিট অব ক্রিকেট ও বর্ষসেরা আম্পায়ার।
পিসিবির বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা :
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার- হাসান আলি
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার- বাবর আজম
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার- মোহাম্মদ রিজওয়ান
বর্ষসেরা মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার- মোহাম্মদ রিজওয়ান
বর্ষসেরা ইম্প্যাক্টফুল পারফরমেন্স- শাহিন শাহ আফ্রিদি
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার- মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
বর্ষসেরা নারী ক্রিকেটার- নিদা দার
বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার- শাহিবজাদা ফারহান
স্পিরিট অব ক্রিকেট- টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর তাদের ড্রেসিংরুমে গিয়ে প্রতিপক্ষের সাথে কুশল বিনিময়।
বর্ষসেরা আম্পায়ার- আসিফ ইয়াকুব

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com