মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বেয়ারস্টোর সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরলো ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া ইংল্যান্ডকে  টেনে তুললেন  জনি বেয়ারস্টো- বেন স্টোকস।  তাদের ব্যাটিং  নৈপুন্যে  তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ২৫৮ রান করেছে ইংল্যান্ড। ব্যাট হাতে সেঞ্চুরি তুলে ১০৩ রানে অপরাজিত বেয়ারস্টো। ৬৬ রানে ফিরেন স্টোকস।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৬ রান তুলে ইনিংস ঘোষনা করেছিল  অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ১৫৮ রানে পিছিয়ে ইংল্যান্ড।
দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৩ রান করেছিলো ইংল্যান্ড। দুই ওপেনার হাসিব হামিদ ও জ্যাক ক্রলি ২ রান নিয়ে দিন শেষ করেছিলেন।
আজ ৩৬ রানের মধ্যে বিদায় নেন হামিদ ও ক্রলি। হামিদ ৬ ও ক্রলি ১৮ রান করেন। দু’টি উইকেট নেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড।
এবারের সফরে এ পর্যন্ত ইংল্যান্ডের সেরা দুই ব্যাটার ডেভিড মালান ও অধিনায়ক জো রুট। এই ইনিংসে দু’জনই ব্যর্থ হন। মালান ৩ ও রুট খালি হাতে ফিরেন। রুটকে শিকার করেন বোল্যান্ড।
৩৬ রানে ৪ উইকেট পতনে বিপদেই পড়ে ইংল্যান্ড। সেখান থেকে দলকে বিপদমুক্ত করতে লড়াই শুরু করেন স্টোকস ও বেয়ারস্টো। অস্ট্রেলিয়ার বোলারদের দেখেশুনে খেলে দলকে লড়াইয়ে ফেরান তারা। দু’জনে হাফ-সেঞ্চুরিও তুলে নেন।
তবে ৬৬ রান করা বেয়ারস্টোকে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই জুটিতে ভাঙ্গন ধরিয়ে অস্ট্রেলিয়াকে দারুন এক ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নাথান লিঁও। ৯১ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন স্টোকস।
স্টোকসের বিদায়ে ক্রিজে থেকে ৮ বলের বেশি টিকতে পারেননি উইকেটরক্ষক জশ বাটলার। রানের খাতা খোলার আগেই কামিন্সের শিকার হন
বাটলার।
বেয়ারস্টোর সাথে সপ্তম উইকেটে ৭২ বলে ৭২ রান করা উডকেও শিকার করেন কামিন্স। মারমুখী মেজাজে ২টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৩৯ রান করেন উড। তখন নব্বইয়ের ঘরে ছিলেন বেয়ারস্টো।
কামিন্সের করা দিনের শেষ ওভারের চতুর্থ বলে বাউন্ডারি দিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বেয়ারস্টো। এজন্য ১৩৮ বল খেলেছেন তিনি। ৮০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি করেন বেয়ারস্টো। ২০১৮ সালের নভেম্বরে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন এ ব্যাটার ।
১৪০ বল খেলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০৩ রান তুলে দিন শেষ করেছেন বেয়ারস্টো। তার সঙ্গী জ্যাক লিচের সংগ্রহ ১৫ বলে ৪।
অস্ট্রেলিয়ার বোল্যান্ড ও কামিন্স ২টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৪১৬/৮ডি, ১৩৪ ওভার (খাজা ১৩৭, স্মিথ ৬৭, ব্রড ৫/১০১)।
ইংল্যান্ড : ২৫৮/৭, ৭০ ওভার (বেয়ারস্টো ১০৩*, স্টোকস ৬৬, বোল্যান্ড ২/২৫)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com