মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেন জকোভিচ

ভ্যাকসিন দেয়া না থাকলেও ফ্রেঞ্চ ওপেন খেলতে ফ্রান্সে প্রবেশের অনুমতি পাবেন টেনিস বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ, ফরাসী ক্রীড়ামন্ত্রী রোকসানা মারাসিনে স্থানীয় রেডিও স্টেশন ফ্রান্স ইনফোতে এমন ইঙ্গিত দিয়েছেন।
৩৪ বছর বয়সী জকোভিচ করেনোর প্রতিশেধক টিকা না নিয়ে বিশেষ মেডিকেল ব্যবস্থাপনায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে ঢুকতে গেলে বাঁধার মুখে পড়েন। অস্ট্রেলিয়ান সরকারের কঠোর বিধিনিষেধের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন সার্বিয়ান এই তারকা। অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনে যথাযথ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় জকোভিচকে মেলবোর্ন বিমানবন্দর থেকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
তবে ফরাসি ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন ফ্রান্সের এই ধরনের পরিস্থিতিতে পড়তে হবে না জকোভিচকে। ব্যক্তিগত কারনে করোনার প্রতিষেধক নিতে অপারগতা জানানো জকোভিচ বিশেষ ক্ষেত্রে বিশেষ সুবিধা নিয়েই ফ্রেঞ্চ ওপেন খেলার অনুমতি পাবেন। এ সম্পর্কে মারাসিনে বলেছেন, ‘সংশ্লিষ্ঠ ফেডারেশন আয়োজিত বড় ইভেন্টগুলোতে কিছু কিছু স্বাস্থ্য প্রোটোকল আরোপ করা হয়েছে। আর সব কিছু বিবেচনা করেই জকোভিচের মত একজন খেলোয়াড়কে ফ্রান্সে প্রবেশের অনুমতি দেয়া হবে। ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মত কোন বিধিনিষেধ নেই। এটা খেলোয়াড় কিংবা অন্য দেশের যেকোন নাগরিকের জন্যই প্রযোজ্য। ভ্যাক্সিন দেয়া না থাকলেও সেই ক্রীড়াবিদ যেকোন ইভেন্টে অংশ নিতে পারবে। কারন ঐ ইভেন্টের স্বাস্থ্য আইন অনুযায়ী তার অনুমতি রয়েছে।’
মে মাসে ফ্রেঞ্চ ওপেন শুরুর আগেই বিষয়টি সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মারাসিনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com