মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
চলমান সিডনি টেস্টের তৃতীয় দিনে আউট হয়েও অদ্ভুতভাবে বেঁচে গেছেন ইংল্যান্ডের ব্যাটার বেন স্টোকস। অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার ক্যামেরুন গ্রিনের বল স্টোকসের স্টাম্প ঘেষে যায়। কিন্তু বেল না পড়ায়, বেঁচে যান স্টোকস।
এমন ঘটনায় উভয় দলের ক্রিকেটাররাই বিস্মিত হন। ঘটনা চোখ এড়ায়নি টেন্ডুলকারেরও। পরক্ষণেই এটি নিয়ে টুইট করে টেস্টে বোলারদের জন্য নতুন আইন চান টেন্ডুলকার।
টুইটারে টেন্ডুলকার লিখেন, ‘বল স্টাম্পে লাগলেও বেল পড়েনি। এ রকম ঘটনার ক্ষেত্রে হিটিং দ্য স্টাম্পস নামে নতুন আইন আনা দরকার মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়। বোলারদের প্রতি সুবিচার হওয়া উচিত।’
টেন্ডুলকারের টুইট দেখে বসে থাকতে পারেননি ওয়ার্ন। টেন্ডুলকারের টুইটের পরিপ্রেক্ষিতে ওয়ার্ন লিখেছেন, ‘বন্ধু, খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছ যেটা নিয়ে তর্ক করা যায়। আমি ব্যাপারটা ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে আলোচনা করবো এবং তোমাকে উত্তর দিব। আজকের মত ঘটনা আগে কোনও দিন দেখিনি। গ্রিনের ডেলিভারির গতি ছিল ১৪২ কি.মি. এবং সজোরে স্টাম্পে লেগেছিল!!!।’
শেষ পর্যন্ত ৯১ বলে ৬৬ রান করে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁওর বলে আউট হন স্টোকস।