মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডলারের দাম বেশি বাড়বে না : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রপ্তানি ও আমদানি বাড়ছে। আমদানির জন্য প্রয়োজন অর্থায়ন। ডলারের বাজার তাই ওঠানামা করবেই। তবে অনেক বেশি ওঠা-নামা হবে না। টাকার তুলনায় ডলারের মান বেশি বাড়ার আশঙ্কা নেই।
বুধবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের  প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বর্তমানে কার্ব মার্কেটে ডলার ৯০ টাকায় লেনদেন হচ্ছে, ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট বেড়ে ৮৬ টাকায় পৌঁছেছে। ডলারের দাম বাড়িয়ে ৯০ টাকা করার সরকারের পরিকল্পনা আছে কি-না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কার্ব মার্কেটের সঙ্গে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেটে পার্থক্য আছে। তবে আমাদের মূল্যস্ফীতিতে আমদানিজনিত মূল্যস্ফীতিই বেশি।
অর্থমন্ত্রী বলেন,‘কোভিড পরবর্তী সময়ে রপ্তানি বাড়ার কারণে আমদানিও বাড়ছে। ট্রেড ডেফিসিটের কারণে আমদানির জন্য ফিন্যান্সিং করতে হয়। তাই মার্কেটে ডলারের দর উঠা-নামা করে। তবে সেটা অনেক বেশি উঠা-নামা হবে না। আমাদের এখন যে রেট আছে, তা বেশি বাড়ার সম্ভাবনা নেই’।
এদিকে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে রপ্তানি নীতির (২০২১-২৪) একটি প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান রপ্তানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার কোটি মার্কিন ডলার। প্রস্তাবিত নীতিতে তা বাড়িয়ে আট হাজার কোটি ডলারে উন্নীত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com