মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনা প্রধানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিওএ’র শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন  করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন কমিটি। বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের (এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি) নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা আজ  সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।  এ সময় কমিটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজা,  মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির  আহমেদ মামুনসহ  অন্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিওএ সভাপতি এস এম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে যে সব কর্মসুচি  হাতে নেয়া  হয়েছিল কোভিডের কারণে  তা সবকিছু করা সম্ভব হয়নি বলে সেটা ২৬ মার্চ পর্যন্ত  বর্ধিত করা হয়েছে। এমন একটা সময়ে এই কমিটির জন্য দায়িত্ব গ্রহণ একটা বিশেষ তাৎপর্যপূর্ণ।’
বিশেষ এই সময়ে কমিটির দায়িত্ব পাওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করেন এই কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘এই সময়ে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমরা সত্যি ভাগ্যবান মনে করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতাই নন, উনি কিন্তু নিজেও একজন ভালো খেলোয়াড় ছিলেন। খেলাধুলার প্রতি যথেষ্ট অনুরাগ ছিল। এবং সেগুলো যতদিন জীবিত ছিলেন উনি কিন্তু এটা প্রদর্শন করেছেন। আজ সত্যি ভাগ্যবান মনে করছি নিজেদের, তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে। আমরা আগেও বলেছি এই কমিটি আগের চেয়ে ভালো কিছু করতে চায়। ইনশাল¬াহ আমরা সেটা করে দেখাবো।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com