মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ ও ধর্ম বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য ধর্মীয় নেতাদের আহ্বান

দেশ ও ধর্ম বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার জন্য ধর্মীয় নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন।
সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে আজ সিলেট নগরীতে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন বলেন, ১৯৭১ সালে অসাম্প্রদায়িক চেতনা ধারন করে জাতি-ধর্ম নির্বিশেষে সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করেছে। বর্তমানে একটি উগ্রবাদী গোষ্ঠী দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে দেশের শান্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
ধর্মীয় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দেশ ও ধর্ম বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
তারা আরো বলেন, দেশকে যারা অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।
সর্বক্ষেত্রে উন্নয়ন-সমৃদ্ধি অর্জনে বর্তমান সরকারের সাফল্যের উল্লেখ করে তারা বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, যা আমাদের সকলের গর্বের বিষয়।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব মাওলানা মঈনুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাওলানা মইনুল হক চৌধুরী, মাওলানা সুফিয়ান বিন এনাম, মাওলানা হারুন অর রশীদ মিরন, কবি মিম সুফিয়ান, মাওলানা বদরুজ্জামান, মাওলানা সাইফুল্লাহ সাদি, সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমেদ, প্রিন্সিপাল মাওলানা মখলিসুর রহমান রাজাগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা আহমেদ কবির, মাওলানা মো. নাসির উদ্দিন মাহমুদ, হাফিজ ক্বারী মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মো. তোজাম্মেল হোসেন ও মাওলানা মো. জহিরুল ইসলাম।
সভায় সিলেট বিভাগের চার জেলা ও বিভিন্ন অঞ্চল থেকে কয়েক শতাধিক আলেম-উলামা, বিভিন্ন মাদ্রাসা প্রধান, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com